তুমি অন্য কাউকে ভালোবাসো এটা জেনে যাবার পর ও তোমার প্রতি যার ভালোবাসা বিন্দু মাত্র কমেনি বরং বেড়েছে। সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
তুমি যাকে দিনের পর দিন মনে আঘাত দিয়ে গেছো, তুমি অন্য কাউকে নিয়ে সুখে আছো এটা দেখার পর ও যে মানুষটা তোমাকে মন থেকে মুছে ফেলেনি। সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
যে মানুষটা সারাদিন রাত তোমার একটা মেসেজ একটা ফোন কলের জন্য অপেক্ষা করে থাকে। অথচ তুমি অন্য কারোর সঙ্গে কথা বলে রাত পাড়ি দিচ্ছো।
গভীর রাতে তোমাকে এনাদার কলে পাওয়ার পর ও সকাল পর্যন্ত অপেক্ষা করে ভোর বেলায় যে মানুষ টা তোমাকে গুড মর্নিং মেসেজ দেয়। সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
তোমাকে অন্য কারোর সঙ্গে দেখে যার চোখে নিমিষেই জল এসে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখটা মুছে মুখে একটা হাসি এনে আবার তোমাকে পাবার আশায় বুক বাঁধে। সত্যি বলতে সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
বার বার তুমি অপমান করে ফিরিয়ে দেবার পরও যে মানুষটা তার সব আত্মা সম্মান ভুলে তোমার কাছে ফিরে যায়। সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
যে মানুষটাকে তুমি দম বন্ধ করা কষ্ট দিয়েছো। তবুও সেই মানুষটা প্রতিনিয়ত মোনাজাতে তোমার ভালো থাকা কামনা করে। সত্যি বলতে সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
যে মানুষটা সারাজীবন বোকার মতো ভেবে গেছে তুমি শুধু তার। অথচ তুমি দিনের পর দিন তাকে ঠকিয়ে গেছো। তবু তোমাকে সেই মানুষটা কখনো ঘৃনা করতে পারেনি।সত্যি বলতে সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
যে মানুষটা সব সময় তোমার পাশে থেকেছে। সব পরিস্থিতিতে তোমাকে আগলে রেখেছে তাকে ছেড়ে দিতে তুমি দুবার ভাবলেও না। সত্যিই সেই মানুষটার ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি নও।
লেখাঃ হাবীবা হেনা (নীরা)

0 মন্তব্যসমূহ
Thank you so much