} -->

Recant

6/recent/ticker-posts

Header Ads Widget

Love Story Bengali Poem by Chaitanya bairagi (Nothing Is Parmanent)


অবাঞ্ছিত বাঞ্ছা
✍️ চৈতন্য 

হ্যাঁ 
আমিও জানি পরিবর্তনই জগতের নিয়ম 
আর সেই নিয়মেই আমরাও একদিন পরিবর্তন হব।।
আমাদের মনো ভাবনা পরিবর্তন হবে।
তোমাকে ঘিরে আমার, আমাকে ঘিরে তোমার 
চাওয়া পাওয়া গুলো পরিবর্তন হবে।।
একে অপরের ভালো লাগার দিকগুলো 
একে একে পরিবর্তন হবে।
তার পর একদিন দুজনকে দুজনার অচেনা মনে হবে।।
তখন মূল্যহীন সম্পর্ক কে আর না টেনে সম্পর্কের বিচ্ছেদ ঘটবে,
মেলা মেশা বন্ধ হবে।।
হঠাৎ একদিন একে অপরকে অনলাইন দেখে আবেগের বসে টাইপ করা মেসেজটা 
সেন্ড না করে কখন নিজের অজান্তেই আবার মুছে যাবে।
এই ভাবে একে অপরের স্মৃতির পাতায় একদিন
একে একে ঝাপসা হয়ে যাব।
এই পরিবর্তনশীল আকাঙ্ক্ষার বসে দুজনারি 
আবার নতুন কাউকে নিজের করে পেতে আকাঙ্ক্ষা জন্মাবে। 

এখন বল এই সম্পর্কের কি নাম দেব?



Voice:- Mouporna Sur Edit & Public:- Gneo bangali 
Audio and Video Links👇
Facebook Reel:-
Instagram Reel:- 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ